Sunday, November 20, 2011

১০ টাকায় চোখের চিকিৎসা!

- আমিনুল হক ভূইয়া

১০ টাকায় চোখের চিকিৎসা! রাজধানীর শেরেবাংলানগরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ছাড়া তেমন কোনো খরচ নেই। আছে বিনামূল্যে অপারেশন ও বেড পাওয়ার সুবিধা। পেয়িং বেডের ভাড়া ২২৫ টাকা। ১০ টাকায় টিকিট কিনে চিকিৎসা নিতে পারেন চোখের সমস্যায় ভুগছেন এমন যে কেউ। যে কোনো বিভাগে একজন রোগী উপস্থিত হলেই চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে সেবা দেন। চোখে ছানিপড়া রোগীর সংখ্যাই এখানে বেশি। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের ছানি, রেটিনা, গ্লুকোমা, অক্লো পালাস্টিক, লো-ভিশন, লেজার, বায়োমেটিক, হিজ স্ক্রিন, প্যাথলজি, এমআরআই, সিটি স্ক্যানসহ ২৫টি বিভাগ রয়েছে। আউটডোরে ১০ টাকায় টিকিট কিনে প্রাথমিক চিকিৎসা ও যে কোনো পরামর্শ নিতে পারেন একজন রোগী। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ মানুষ এখানে ছুটে আসেন চোখসংক্রান্ত যে কোনো সমস্যার চিকিৎসা নিতে। ২৫০ জন নার্স, দুই শতাধিক চিকিৎসক এবং হাসপাতালের প্রতিটি কর্মী দুই হাত বাড়িয়ে থাকেন রোগীর সেবায়। যে কোনো রোগীই তাদের আপনজন হিসেবে সেবা পেয়ে থাকেন। ১৩১ কোটি টাকা ব্যয়ে দেশের এ আধুনিক হাসপাতালটি মহিলা ও পুরুষ ওয়ার্ড মিলিয়ে বর্তমানে ১০০ বেড নিয়ে সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছে, যার মধ্যে ৪০টি পেয়িং বেড রয়েছে। বাংলাদেশ সরকারের ৮১ কোটি ও সৌদি আরব সরকারের ৫১ কোটি টাকার অনুদান মিলিয়ে এ প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু ছয়তলা পর্যন্ত ভবন করা হলেও চারতলা পর্যন্ত চালু করা সম্ভব হয়েছে। প্রকল্প পরিচালক ডা. রেজানুর রহমান জানান, সৌদি আরব সরকারের টাকা পাওয়া গেলে পাঁচ ও ছয়তলায় বাকি ১৫০ বেড বসানো সম্ভব হবে। তখন ২৫০ বেডের হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপ পাবে। শেরেবাংলানগরে সুপরিসর হাসপাতাল ভবন। তার সামনে বিশাল চত্বর। কম করে হলেও শতাধিক গাড়ি একসঙ্গে পার্ক করা সম্ভব। হাসপাতাল চত্বরের পশ্চিম পাশে 'মলি্লকা', 'মাধবী', 'শিউলী' ও 'করবী'_ এ চারটি আবাসিক ভবন রয়েছে। চারদিকে খোলামেলা পরিবেশ। হাসপাতাল চত্বরে প্রবেশ করলেই একজন রোগীর মনে সুস্থ হওয়ার আস্থা জন্ম নেয়। চিকিৎসাধীন রোগীরা হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধ পেয়ে থাকেন। আউটডোরে প্রতিদিন ৩০০-৪০০ রোগী সেবা পেয়ে থাকেন। এ হাসপাতালে ডে-কেয়ার অপারেশন থিয়েটার রয়েছে। ভবনের তিনতলায় রয়েছে সুপরিসর ও পরিচ্ছন্ন ক্যান্টিন। আগামী বছরের মাঝামাঝি ২৫০ বেডের এ হাসপাতালটি পুরোপুরি চালু হবে।

Friday, October 7, 2011

Free AIDS Treatment, BANGLADESH


Source: Daily Ittefaq

Free HIV/AIDS treatment in Bangladesh

Free HIV treatment in Bangladesh available in CAAP, Dhaka.
CAAP has 5-bed HIV/AIDS treatment house that provides Free HIV/AIDS screening test and Free ARV treatment.

Contact Address
Confidential Approach to AIDS Prevention (CAAP),
House no-63/D, Road no-15, Banani, Dhaka
Phone: 9881119, 01713-043383

You can do a Free test of HIV / AIDS at Ashar Alo Society, Mohammadpur, Dhaka.
Phone: 9133968, 8159268
HIV Information: 02-8153042, 01732-801001

or you can contact your nearest VCT center for a Free HIV test.

Monday, September 5, 2011

Low or Free Cost Treatment in Probin Hospital

প্রবীণদের সেবায় অনন্য এক হাসপাতাল

নাঈম আহমেদ, ২৭ সেপ্টেম্বর ২০১০

প্রবীণদের চিকিত্সা সেবার জন্য অনন্য এক প্রতিষ্ঠানের নাম প্রবীণ হাসপাতাল। প্রতিদিন এ হাসপাতালে অসংখ্য প্রবীণ আসেন নানা রকম রোগের চিকিত্সার জন্য। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এ হাসপাতালে সেবার মান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে প্রবীণদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডায়াবেটিস বিভাগ চালু হয়েছে। এ বছর হাসপাতালে কার্ডিওলজি, প্যাথলজি, ফিজিওথেরাপি বিভাগ আরও স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেডিসিন বিভাগ (জেরিয়াট্রিক; পুরুষ; মহিলা), নাক-কান-গলা বিভাগ, দন্ত বিভাগ, চক্ষু বিভাগ, ফিজিওথেরাপি ও প্যাথলজি বিভাগ খোলা রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। অবশ্য সার্জারি বিভাগে অপারেশন থাকলে তা অফিস সময়ের পর যে কোনো সময় করার ব্যবস্থা আছে। তাছাড়া হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগ এখন ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে। তাতে আগত রোগী সেবা পেয়ে থাকেন। প্রতিটি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের পরীক্ষা ও চিকিত্সা সেবা দেয়া হয়। নতুন অভিজ্ঞ ডাক্তার নিয়োগ দিয়ে এরই মধ্যে প্রতিটি বিভাগকে শক্তিশালী করা হয়েছে।
হাসপাতালের মেডিসিন বিভাগকে তিনটি স্তরে ভাগ করে বয়স্ক, অপ্রাপ্ত এবং মহিলাদের জন্য পৃথক সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে, যেখানে রোগ-ব্যাধি পরীক্ষা-নিরীক্ষা করে সাধারণ উপদেশ ও চিকিত্সা দেয়া হচ্ছে। ফিজিওথেরাপি বিভাগে উন্নত ধরনের যন্ত্র দ্বারা আরও উন্নত চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এই বিভাগটি পর্দার পরিবর্তে থাই-অ্যালুমিনিয়াম ও অস্বচ্ছ গ্লাস দিয়ে সাজানো হয়েছে।
হৃদরোগের রোগীদের সংখ্যা দিন দিন বাড়ার ফলে কালার ডপলার, ২৪ ঘণ্টা হল্টার ইসিজি, ইকো কার্ডিওগ্রাম ইত্যাদির আয়োজন করা হয়েছে।
বিশেষজ্ঞ চক্ষু চিকিত্সক দ্বারা রোগীদের চক্ষু পরীক্ষা করা হয় ও ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনে অস্ত্রোপচার করা হয়। এ বছর স্বতন্ত্র একটি চক্ষু ইউনিট সম্পৃক্ত করা হয়েছে, এ ইউনিটের সহায়তায় শহর ও গ্রামীণ প্রবীণ ব্যক্তিদের চক্ষু অপারেশন হচ্ছে।
দন্ত বিভাগে রোগীদের দাঁত লাগানো, রুট ক্যানেল, চিকিত্সাসহ সব রকমের অপারেশন করা, নাক, কান, গলা রোগের বিশেষজ্ঞ চিকিত্সকের ব্যবস্থাপত্র দেয়ার পাশাপাশি প্রয়োজনে সার্জারি হয়, প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে বিশেষজ্ঞদের দ্বারা কম্পিউটারাইজড পদ্ধতিতে রোগ নির্ণয়ে সব রকমের সাধারণ ও বায়োকেমিক্যাল পরীক্ষা, এক্স-রে বিভাগে বিশেষজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ, আলট্রাসনোগ্রাম, প্রতিদিন আয়ুর্বেদি ও ইউনানী চিকিত্সা ব্যবস্থা চালু করা হয়েছে। অর্থোপেডিক বিভাগে একজন অভিজ্ঞ প্রফেসর বিনামূল্যে চিকিত্সাসেবা দিয়ে যাচ্ছেন।
আন্তঃবিভাগে হাসপাতাল কার্যক্রম নিয়মিত : এখানে প্রতিদিন মাত্র ১০০ টাকা ফি দিয়ে সাধারণ বেডে ও প্রতি বেডে ৬০০ টাকা ফি দিয়ে ক্যাবিনে রোগীরা থাকতে পারেন। হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার রোগীদের সেবায় সব সময় নিয়োজিত আছেন। তাছাড়া অভিজ্ঞ নার্স ও ওয়ার্ডবয় রোগীদের সেবা যত্ন করে থাকেন। প্রবীণ হাসপাতালে বিশেষজ্ঞ সার্জন দ্বারা বিভিন্ন ধরনের অপারেশন করা হচ্ছে। প্রবীণ হাসপাতালে বৈদ্যুতিক জেনারেটরের ব্যবস্থা আছে যাতে করে বিদ্যুতের অসুবিধার জন্য রোগীদের কোনো কষ্ট পেতে না হয়। এছাড়াও সংঘের দু’টি অ্যাম্বুলেন্স আছে, যা নির্ধারিত ভাড়া পরিশোধের মাধ্যমে প্রবীণ রোগীদের যাতায়াত সেবা দিয়ে থাকে।
বৈকালিক চিকিত্সা সেবা : গত মে ২০০৭ সাল থেকে প্রবীণ হাসপাতালে বৈকালিক শিফটের জন্য মেডিসিন, সার্জারি, গাইনি ও চর্ম— এ চারটি বিভাগ খোলা হয়েছে। পর্যায়ক্রমে ফিজিওথেরাপি, প্যাথলজিসহ অন্যান্য বিভাগ খোলা রাখার ব্যবস্থা করা হচ্ছে।
বিনামূল্যে চিকিত্সা ও ওষুধ বিতরণ : এখানে উল্লেখ্য, প্রতিষ্ঠানের হাসপাতালে ৩০ শতাংশ দরিদ্র প্রবীণ ব্যক্তিকে বিনামূল্যে চিকিত্সা ও ব্যবস্থাপত্র দেয়া হয়। গরিব ও অসহায় রোগীদের ওষুধ এবং বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা, এক্স-রে ও ফিজিওথেরাপি চিকিত্সা বিনামূল্যে করা হয়। ২০০৯ সালে হাসপাতাল থেকে মোট ৩,৭৬৭ জন রোগীকে বিনামূল্যে চিকিত্সা সেবা দেয়া হয়েছে। প্রতিষ্ঠানে আগত প্রবীণ রোগীদের রেয়াতের জন্য প্রায় ৭১,৬৬৫ টাকা খরচ করা হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরের কল্যাণ তহবিল থেকে গরিব রোগীদের এবং কেন্দ্র, শাখার গরিব ও অসহায় প্রবীণদের স্বল্প পরিমাণে বিনামূল্যে ওষুধ দেয়া হয়। এর জন্য প্রতিষ্ঠানকে আরও প্রায় ৯২,৩৯১ টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। হিসাব অনুযায়ী ২০০৪ সালে ৩৯,০২৬ জন, ২০০৫ সালে ৪৯,১৩১ জন, ২০০৬ সালে ৫১,৫৭৯ জন, ২০০৭ সালে ৫১,৬০৯ জন, ২০০৮ সালে ৪০,৬৯৬ জন, ২০০৯ সালে ৪০,৮৫২ জন রোগী এ হাসপাতালে চিকিত্সা সেবা পেয়েছেন।
Source: Daily Amardesh

Friday, July 22, 2011

ঠোট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবে ইবনেসিনা হাসপাতাল

ঠোট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবে ইবনেসিনা হাসপাতাল
ঠোট ও তালুকাটা রোগীদের কোনরকম খরছ ছাড়া সম্পুর্ণ বিনামূল্য উন্নতমানের চিকিৎসা দেওয়ার উদ্যেগ নিয়েছে সিলেট ইবনেসিনা হাসপাতাল। অপারেশনের পাশাপাশি সকলপ্রকার পরিক্ষা ও ঔষধ সহ রোগিদের যাতায়ত খরচও বহন করবে হাসপাতাল কতৃপক্ষ। আগামীকাল ২২ শে জুলাই থেকে প্রতি শুক্র ও শনিবার নিয়মিত চলবে এ কার্যক্রম। অপারেশন পরিচালনা করবেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক বার্ণ ও প¬াস্টিক সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা সৈয়দ সামসুদ্দিন আহম্মদ। -বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১১,

Wednesday, July 20, 2011

38 Proven Methods To Reduce Medical & Dental Costs

  1. Don't get sick! Practice preventative medicine. Eat a balanced diet.
  2. Keep your weight down. Encourage family members to do the same.
  3. Choose a family doctor before you get sick. To find one, ask friends. neighbors local medical society or nearby hospital.
  4. If you have minor medical problems, phone your doctor. Don't visit him.
  5. Purchase prescription drugs by generic names rather than brand names.
  6. Buy drug items from discount stores where they are less expensive.
  7. If vitamin/mineral supplements are necessary, order from mail order firms such as: Nutrition Headquarters, 104 W. Jackson Street, Carbondale, IL 62901.
  8. If you smoke, stop. You'll eliminate heart, lung, circulatory problems.
  9. Excessive alcohol is bad for anyone. Cut down or stop drinking entirely.
  10. Ask your doctor for "starter" samples of drugs he may prescribe for you.
  11. Protect against cost of blood transfusions. Contribute blood periodically.
  12. By law, all aspirin is the same. So always buy the cheapest brand.
  13. If your doctor writes a prescription for a brand name drug, ask the pharmacist to substitute a less expensive generic drug.
  14. Most prescription drugs may be ordered from mail order pharmacies licensed by the state. Ask your doctor, pharmacist or hospital for the name and address of such firms. This is a great saving for non-emergency drugs.
  15. Check public health centers in your area. They usually give immunizations and routine screening tests free of charge. or for very little cost.
  16. Buy a good home medical guide. Learn to recognize symptoms of diseases.
  17. If you have a persistent problem, get it taken care of as soon as possible.
  18. Record all medical expenses for tax deductions.
  19. If possible , use "out patient" facilities for minor operations and medical procedures if it is acceptable to you and your doctor.
  20. Have physical examinations regularly.
  21. for minor surgery, ask your doctor if it can be done in his office.
  22. If hospitalization is necessary, have all tests done before you enter.
  23. Discuss your financial condition with your doctor, especially before surgery or special medical program. He may be able to suggest savings.
  24. Save on hospital costs. Get in and out as quickly as possible. Before you enter, be aware of what everything will cost and cut out the "frills".
  25. Shop around first. Then join the best health care plan you can afford.
  26. If a doctor claims you require surgery, get a second opinion. A second M.D. nay know of a non-surgical treatment that works.
  27. Investigate any health insurance organizations in your area. These are groups of doctors who offer you all the health care you need in a year for a single predetermined fee. Check your phone book.
  28. Many medical schools that train optometrists and podiatrists operate low-cost clinics. These clinics are open to anyone.
  29. Senior citizens who join the American Association of Retired People get drug discounts. Ask your doctor for the name and address.
  30. Home health care is sometimes possible if there is a knowledgeable person around. discuss it with your doctor and you may shorten your hospital stay.
  31. If you are in bad financial straits, you may be eligible for Medicaid. Your local Dept. of Social Services can give you information.
  32. Keep your own accurate and up-to-date medical history.
  33. Many large corporations now arrange for their employees to get free or low cost medical and dental care, and medicine.
  34. When visiting your doctor, bring along a list of questions you want to ask.
  35. Observe and teach all family members good dental hygiene.
  36. Visit your dentist regularly for checkups.
  37. Use the best and cheapest dentifrice: salt & bicarbonate of soda.
  38. Many dental colleges operate no-cost or low fee dental clinics.

Monday, July 18, 2011

BPL card holders to be treated free of cost at AIIMS

Source: http://www.indianexpress.com,

Abantika Ghosh: New Delhi, Tue Jan 17 2012

Poor patients will soon get free treatment at the country’s premier medical institute without having to run from pillar to post. The Institute Body of All India Institute of Medical Sciences (AIIMS) on Monday decided to give free treatment to all BPL card holders. AIIMS has been asked to prepare a proposal and submit it to the Union Health Ministry for sanction of funds under the plan head for the next financial year. The meeting was chaired by Union Minister for Health and Family Welfare Ghulam Nabi Azad.

“Currently, poor patients can avail free treatment at AIIMS only if they apply for funding from the National Illness Fund, which is a long-drawn process. The idea is to simplify it so that poor can be treated free of cost at AIIMS in the same way it is done at Ram Manohar Lohia and Safdarjung hospitals,” said an official who was present at the meeting.

For now, the treatment of BPL patients will be paid for by the Union Health Ministry, but if the future plans of the Planning Commission fructify, AIIMS may be able to cross subsidise the treatment of poor patients by generating revenue through a variety of means including leasing of space for para-clinical facilities and rationalisation of user charges, sources said.

A decision was also taken to form a committee comprising faculty members to ensure that there were no incidents of caste harassment in the institute. AIIMS had witnessed recurrent allegations of casteism in the students’ hostel and against staff members belonging to scheduled castes and scheduled tribes in the past.


চাঁদপুরে এই প্রথম নির্মিত হলো বৃদ্ধাশ্রম


চাঁদপুর (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): চাঁদপুর জেলাস্থ মতলব উত্তর উপজেলার জীবগাঁয়ে নির্মিত হলো জর্জ নগর ‘মা ফাতেমা’ বৃদ্ধাশ্রম । এটি এ জেলার নির্মিত একমাত্র বৃদ্ধাশ্রম। ছেংগারচর পৌরসভার জীবগাঁয়ের জর্জ নগরে ৪ একর জমির উপর এই বৃদ্ধাশ্রমটি নির্মান করেন স্থানীয় রফিকুল আলম জর্জ। ২০০৭ সালে এর নির্মান কাজ শুরু হয় এবং বর্তমানে এর নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ বৃদ্ধাশ্রমে ১ম পর্যায়ে স্থান পাবে ১শ ৫২ জন বৃদ্ধা। এখানে সবধরনের সুবিধাদি নিশ্চিত করা হবে। খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে এর প্রতিষ্ঠাতা রফিকুল আলম জর্জ জানান। বৃদ্ধাশ্রমের অধিবাসীদের সুবিধার জন্য তাদের আবাস ভবনের সামনে থাকছে খোলা মাঠ, চিকিৎসার জন্য থাকছে জর্জনগর রাবেয়া নাসের মেডিকেল হাসপাতাল, পুকুর, মিনি চিড়িয়াখানা ও ছোট পরিসরের পার্ক।

// চাঁদপুর, ১৮ জুলাই (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম) // এফ.আর //